Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৫, ২০২৪

ঝগড়ার পরিণতি !

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মেহেরপুর প্রতিনিধি
যৌতুকের মামলায় হাজিরা দিতে এসে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে এক দম্পতি তিনতলার বারান্দা থেকে নিচে পড়ে গেছেন। গতকাল দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। পরে আদালতে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যক্তিরা হলেন মামুনুর রশিদ (৩৫) ও তাঁর স্ত্রী শিমা খাতুন (২৮)। মামুনুর রশিদ গাংনী উপজেলার শওড়াতলা গ্রামের এবং শিমা খাতুন একই উপজেলার রামদেবপুর গ্রামের মালিপাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন কালো বোরকা পরা নারী ও আরেকজন মেরুন রঙের জ্যাকেট পরিহিত পুরুষ আদালত ভবনের তিনতলার বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তারা একে অপরের প্রতি ক্ষিপ্ত হয়ে ধস্তাধস্তি শুরু করেন। আদালতের বারান্দার রেলিং ছোট হওয়ার কারণে ধস্তাধস্তির একপর্যায়ে দুজনে নিচে পড়ে যান। শব্দ শুনে লোকজন ছুটে গিয়ে দেখেন, পুরুষ মানুষটি পা ধরে কাতরাচ্ছেন। নারীটি অচেতন হয়ে পড়ে আছেন। দ্রুত তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। তারা দুজনই এখন সেখানে চিকিৎসাধীন।
হাসপাতালে চিকিৎসাধীন আহত স্বামী স্ত্রী দুজনেই একে অপরকে ধাক্কা দেয়ার অভিযোগ করেছেন।
হাসপাতালে উপস্থিত শিমা খাতুনের ফুফু বলেন, মামুনুর ও শিমার বিয়ে হয় ২০১১ সালে। শিমার সন্তান না হওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। একপর্যায়ে পারিবারিকভাবে কলহ থেকে দুই পক্ষই আদালতে মামলা করে। শিমা গত বছরের জুলাইয়ে আদালতে মামুনুর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের দুটি মামলা করেন। এরপর আদালত মামুনুরকে দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। আজকে সেই টাকার ২০ হাজার টাকা দিতে এসেছিলেন মামুন।
চেতনা ফেরার পর আহত শিমা খাতুন অভিযোগ করে বলেন, মামুন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নিজেকে বাঁচাতে মামুনের হাত ধরে ফেলেন তিনি। এতে দুজনই নিচে পড়ে আহত হন।
আহত মামুনুর রশিদ বলেন, শিমা খাতুন তাকে মেরে ফেলার জন্য তিনতলা থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে চাইলে নিজেও পড়ে যান।
মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক নাজমুস সাকিব বলেন, ওই দম্পতিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এক্স-রেসহ কয়েকটি পরীক্ষা করিয়ে আনতে বলা হয়েছে। রিপোর্ট দেখার পর হাড় ভেঙেছে কি না, নিশ্চিত হওয়া যাবে। আপাতত দুজনই সুস্থ আছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.