Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফকিরহাটে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে কথিত চাচা গ্রেপ্তার
  • যশোরে ‘নবচেতনা’র ২ মাসব্যাপি বনায়ন কর্মসূচি উদ্বোধন
  • শ্যামনগরে বৃদ্ধ চাচা-চাচীকে পিটিয়ে গাছ কেটে নিল ভাতিজা
  • দামুড়হুদায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
  • বিশ্ব পরিবেশ দিবস : শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা 
  • অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আপনারা সাথে থাকলে কেশবপুরে ব্যাপক উন্নয়ন করা হবে : এমপি আজিজুল ইসলাম

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৭, ২০২৪Updated:জানুয়ারি ১৭, ২০২৪No Comments০ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর
যশোর-৬ কেশবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলাম বলেছেন, কেশবপুরের বিভিন্ন ইউনিয়ের রাস্তা-ঘাট পাকাকরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আপনাদের সহযোগিতা পেলে কেশবপুরের ব্যাপক উন্নয়ন করা হবে। পলি জমে যেসব খাল- বিলে জলাবদ্ধতা হয়েছে তার তালিকা করতে নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি দ্রুত খাল খনন করে পানি নিস্কাসনের ব্যবস্থা করে জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে। আমি স্বপ্ন দেখি কেশবপুর উপজেলার প্রত্যাকটি রাস্তাঘাট পাকা হবে। পাকা রাস্তাগুলো সোলার লাইট দ্বারা আলোকিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে কোনো শিক্ষার্থী ঝড়ে পড়বে না।
কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর বাজার সংলগ্ন মাঠে গতকাল বিকেলে যুব সমাজের আয়োজনে সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক জি এম হোসেনের সভাপতিত্বে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মাহফুজ, ইউপি সদস্য হুমায়ুন কবির টিনু, যুবলীগ নেতা তরিকুল ইসলাম, টিপু সুলতান, আব্দুল হামিদ, তরিকুল ইসলাম গাজী, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ, শ্রীকান্ত, তুষার হোসেন সহ বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর মানুষ।
একই দিন সকালে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে, দুপুরে কেশবপুর জুয়েলার্স মালিক সমিতির আয়োজনে ও সন্ধ্যায় উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী এসএসজি সেকেন্ডারি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলাম। অপরদিকে নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলামকে বিভিন্ন সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ফকিরহাটে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে কথিত চাচা গ্রেপ্তার

জুন ৫, ২০২৬

যশোরে ‘নবচেতনা’র ২ মাসব্যাপি বনায়ন কর্মসূচি উদ্বোধন

জুন ৫, ২০২৬

শ্যামনগরে বৃদ্ধ চাচা-চাচীকে পিটিয়ে গাছ কেটে নিল ভাতিজা

জুন ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.