কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে মামলা তুলে না নেয়ায় এক যুবককে মারপিট করে গুরুতর আহত করা হয়েছে।
আহত ওই যুবককে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত উজ্জ্বল দাস বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ভেরচী পুলিশ ফাঁড়ির এসআই শামীম মঙ্গলবার রাতে জাহাঙ্গীর হোসেনকে (২৫) আটক করেছে। থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার ৯নং গৌরিঘোনা ইউনিয়নের দশ কাহুনিয়া গ্রামের সুশীল দাস, তার স্ত্রী ও তার ছোট ছেলে সঞ্জয় দাসকে ২০১৯ সালের ২ মার্চ তারিখে একই গ্রামের জাহাঙ্গীর হোসেন, সুজন হোসেনসহ তাদের সহযোগীরা মারপিট করে। ওই ঘটনায় সুশীল দাস বাদি হয়ে জাহাঙ্গীর হোসেন ও সুজন হোসেনের বিরুদ্ধে কেশবপুর থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
আসামি জাহাঙ্গীর হোসেন ও সুজন হোসেন সুশীল দাসকে মামলা তুলে নিতে প্রায়ই হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছিল। তারই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় সুশীল দাসের ছেলে উজ্জ্বল দাসকে ভেরচী বাজারে যাওয়ার পথে আসামী জাহাঙ্গীর হোসেন ও সুজন হোসেন উজ্জ্বল দাস পথ গতিরোধ লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাকে মারপিট করে গুরুতর আহত করাসহ কাছে থাকা ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। এক জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
- যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
- লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
- আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
- যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
- যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
- লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
- কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
