Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাগেরহাটে আড়ত থেকে বিপুল পরিমাণ কাঁকড়া জব্দ

banglarbhoreBy banglarbhoreJanuary 17, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলার একটি মৎস্য আড়ত থেকে ১০০ কেজি সুন্দরবনের নিষিদ্ধ কাঁকড়া জব্দ করেছেন বনরক্ষীরা। জব্দ করা কাঁকড়ার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।
গতকাল দুপুর ১২টার দিকে রাজৈর সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ নামে মৎস্য আড়ত থেকে ওই কাঁকড়া জব্দ করা হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সুন্দরবনে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম।
এই সময় কাঁকড়া আহরণ, পরিবহন, মজুদ বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু একশ্রেণির অসাধু ব্যক্তি গোপনে বনে প্রবেশ করে কাঁকড়া আহরণ করে পাচারের চেষ্টা করে। এই খবর জানতে পেরে আমরা রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে মেসার্স তালুকদার এন্টাইরপ্রাইজ মৎস্য আড়ত থেকে তিনটি ঝুড়ি এবং দুটি বস্তায় ভর্তি প্রায় ১০০ কেজি জ্যান্ত কাঁকড়া জব্দ করি। এ সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘এই কাঁকড়ার মালিক উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম ডালিম ও খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের সাবেক ইউপি সদস্য ও মৎস্য আড়তদার মজিবর তালুকদার। এদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঁকড়া আদালতের নির্দেশে সুন্দরবনে অবমুক্ত করা হবে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.