খুলনা অফিস
চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম, অনুমোদনহীন ল্যাব পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন পরিচালনায় খুলনায় দুটি ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে খুলনার মোহাম্মদনগর এলাকায় এ অভিযান চালায় র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, খুলনার হরিণটানা থানার মোহাম্মাদনগরে ছফুরা ক্লিনিক ও মোহাম্মাদনগর হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম, অনুমোদনহীন ল্যাব পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন পরিচালনা করে আসছে। এর ভিত্তিতে ক্লিনিক দুটিতে অভিযান চালানো হয়।
এ সময় ছফুরা ক্লিনিকের মালিক জিয়াউর রহমানকে এক লাখ টাকা এবং মোহাম্মাদনগর হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক নুরুন্নাহারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !