Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৭, ২০২৪

ঝিনাইদহে ৪০ পিস স্বর্ণের বারসহ চোরাচালানী আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ প্রতিনিধি
চার কোটি টাকার বেশি মূূল্যের ৪০টি স্বর্ণের বারসহ রিমন হোসেন (২০) নামে এক চোরাচালানীকে আটক করেছেন ঝিনাইদহের ৫৮ বিজিবির টহলরত সদস্যরা। গতকাল সকালে সীমান্তবর্তী মহেশপুর উপজেলার মাটিলা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি মহেশপুরের মাটিলা গ্রামের বাসিন্দা।
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সূত্রে খবর পেয়ে ৭ সদস্যের একটি টহলদল দুই ভাগে ভাগ হয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা এবং উপঅধিনায়ক মেজর মাহমুদুল হাসানের নেতৃত্বে সীমান্ত পিলার ৫২/১৮ আর হতে দেশের ২শ গজ অভ্যন্তরে শহিদুল মন্ডলের বাঁশবাগানে দুটি পৃথক স্থানে ওৎ পাতে। গতকাল সকাল অনুমান ৮টা ২০ মিনিটের দিকে চোরাচালানী পায়ে হেঁটে সীমান্তের দিকে যাবার চেষ্টা করলে তাকে ধাওয়া করে। চোরাচালানী ঘনকুয়াশার সুযোগে ভারতের অভ্যন্তরে ঢোকার চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার ফেলে দেওয়া সাদা কাপড়ের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো প্যাকেট ভূট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয়। জব্দকৃত সোনার বারের মূল্য আনুমানিক চার কোটি ছয় লাখ টাকার বেশি বলে বাজার যাচাই করার পর জানা গেছে।
এ ব্যাপারে সীমান্তবর্তী মহেশপুর থানায় মামলা দায়ের এবং উদ্ধারকৃত স্বর্ণের বার ঝিনাইদহ ট্র্রেজারি অফিসে জমা দেবার প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবি ব্যাটালিয়ন পরিচালক মাসুদ পারভেজ রানা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.