Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরার ভূমিহীন জনপদে সন্ত্রাসীদের হামলা, আটক ১৬

banglarbhoreBy banglarbhoreJanuary 19, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় ভূমিহীন অধ্যুষিত জনপদ ঢেপুখালি দখলে নিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীদের ছোড়া কয়েকটি বোমা বিস্ফোরণে বিকট শব্দে আতংক ছড়িয়ে পড়ে গোটা ভূমিহীন জনপদে।
একপর্যায়ে ৯৯৯-এ ফোন করে পুলিশি সহায়তা চান স্থানীয় ভূমিহীনরা। পুলিশ পৌঁছানের আগেই ভূমিহীন জনপদের বাসীন্দারা ঐক্যবদ্ধভাবে চারপাশ থেকে সন্ত্রাসীদের ঘিরে ফেলে গণপিটুনি দেয়া শুরু করেন।
এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সন্ত্রাসী বাহিনীর প্রধান রুহুল আমিন, তার স্ত্রী তানিয়া বেগম, ছেলে তানভীর ওরফে সজীবসহ ১৬ জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় সেখান থেকে জব্দ করা হয় একটি পাইপগান সাদৃশ্য অস্ত্র, রাম দা, কুড়াল ও অন্যান্য দেশীয় অস্ত্র।
স্থানীয়রা জানান, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালামতুল্যাহ গাজি, কাজলা ইন্দ্রনগরের রহিম পাড় ও করিম পাড়, নাংলা গ্রামের হারুন বিশ্বাস এবং দেবীশহর গ্রামের কিংকর স্বর্ণকারের মালিকানাধীন নওয়াপাড়া ইউনিয়নের রামনাথপুর মৌজার ৪৬১৭ দাগে প্রায় ১৪০ বিঘা জমি ১৯৯৭ সালে পাওয়ারনামা স্বত্ত্বে কিনে তাতে বসতি গড়ে তোলেন অর্ধশতাধিক ভূমিহীন পরিবার। জমিটি একপর্যায়ে খাস খতিয়ানে অন্তর্ভূক্ত হলে আইনি প্রতিকারের জন্য সরকারের সাথে মামলায় জড়ান মালিকপক্ষ। কিন্তু সম্প্রতি ভূমিহীনদের হটিয়ে জনবসতিপূর্ণ ওই গোটা জনপদ জবর দখলে নেয়ার হুমকি দিয়ে আসছিলেন কালীগঞ্জের সন্যাসীরচক গ্রামের মৃত রুপচাঁদ গাজির ছেলে ডাকাতি, হত্যা ও অস্ত্রসহ ডজন মামলার আসামি রুহুল আমিন। এনিয়ে গেল কয়েক মাস ওই জনপদে উত্তেজনা বিরাজ করছিল।
এরই জেরে বৃহস্পতিবার ভূমিদস্যু রুহুল আমিন, তার স্ত্রী তানিয়া ও ছেলে তানভীর ওরফে সজিব দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ৩০/৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিত ভূমিহীন জনপদে হামলা চালায়। তারা গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে গোটা জনপদ দখলে নেয়ার চেষ্টা করে। অবস্থা বেগতিক দেখে পুলিশি সহায়তা চান ভূমিহীনরা। একপর্যায়ে পুলিশ পৌঁছানোর আগেই এলাকাবাসী একত্রিত হয়ে চারদিক থেকে সন্ত্রাসীদের ঘিরে গণপিটুনি দেয়া শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার পাশাপাশি ভূমিহীনদের পিটুনিতে আহত সন্ত্রাসীদেরকে আটক করেন। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এরমধ্যে ৯ জন আসামি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। অন্য আটককৃত ৭জন আসামিদেরকে শুক্রবারে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে দেবহাটা থানার ওসি (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক বলেন, আটককৃত ভূমিদস্যুরা ওই এলাকায় অস্ত্রসস্ত্র নিয়ে ভূমি দখল করতে গেলে স্থানীয়রা তাদের প্রতিরোধ করে ও পুলিশকে সংবাদ দেয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করে। এ ঘটনায় দেবহাটা থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.