Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিবর্তন যশোরের নেতৃত্বে চপল-রনি

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
দেশের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বিবর্তন যশোর’র নতুন ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে নওরোজ আলম খান চপল ফের সভাপতি মনোনীত হয়েছেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আতিকুজ্জামান রনি।
শুক্রবার রাতে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় তারা মনোনীত হন। কমিটির অন্যরা হলেন, সহসভাপতি মানস বিশ্বাস ও এইচআর তুহিন, সহ-সাধারণ সম্পাদক রাম প্রসাদ রায়, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক শাহরিন সুলতানা নিশি, দপ্তর সম্পাদক কমল বিশ্বাস, প্রচার সম্পাদক রুহিনা শারমিন এলিস, পাঠাগার সম্পাদক তন্ময় রায় এবং নির্বাহী সদস্য সানোয়ার আলম খান দুলু, তানজিলা আক্তার জিনি, সাবিকুন নাহার কাকলি, বৃন্দাবন সাহা ও দেব দুলাল রায়।
একই সাথে বিবর্তন আবৃত্তি-আর্ট স্কুলের পরিচালনা পর্ষদের কমিটি গঠন করা হয়। এতে অধ্যক্ষ মনোনীত হন এইচআর তুহিন। আর পর্ষদের সদস্যরা হলেন- শীলা দাস, সাদী তাইফ, শর্মিষ্ঠা ভট্টাচার্য্য তুপা, হাফিজুর রহমান, রুহিনা শারমির এলিস ও অপু সরকার। এছাড়া সভায় উপদেষ্টা পরিষদের রদবদল, পূর্ণ সদস্য ও প্রাথমিক সদস্য প্রদান করা হয়। সভায় শোক প্রস্তাব, সম্পাদকীয়, সাংগঠনিক ও অর্থনৈতিক প্রতিবেদন পেশ করা হয়। পরে এসব প্রতিবেদনের উপর বিস্তারিত আলোচনা করা হয়। পরে ২০২৪ কর্মবছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
প্রসঙ্গত, ‘সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে নাটক’- এ শ্লোগানকে ধারণ করে ১৯৮৯ সালের ১২ অক্টোবর বিবর্তন যশোর আত্মপ্রকাশ করে। এ পর্যন্ত ৮৯টি নাটকের ৪২শ’ প্রদর্শনীর রেকর্ড গড়েছে সংগঠনটি। ইতিমধ্যে বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন হিসেবে স্বীকৃতিও পেয়েছে বিবর্তন যশোর। দেশের বাইরেও মঞ্চ নাটকে কৃতিত্ব দেখিয়েছেন সংগঠনের কর্মীরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.