নড়াইল প্রতিনিধি
নড়াইলে পুকুর থেকে ভাসমান অবস্থায় ডালিম বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ডালিম বেগম সদর উপজেলার দক্ষিণ শালিখা গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী। শুক্রবার রাতে সদর উপজেলার বাঁশগ্রাম ডুমদি গ্রামে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় চারণ কবি বিজয় সরকারের বাড়ির পাশের এক পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে রাতে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বামী ইদ্রিস আলী বলেন, পাঁচ দিন আগে আমার স্ত্রী বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। কয়েক মাস আগে স্ট্রোকের কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি।
সদর থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিহতের প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !