অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের সহধর্মিণী দিলরুবা পারভেজ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
গতকাল বিকেলে উপজেলার সরকারি হাসাপাতাল সংলগ্ন বাসভবনে এ কম্বল বিতরণ করা হয়। তীব্র শীতে কম্বল উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ মানুষ।
আয়শা বেগম নামের একজন হতদরিদ্র মহিলা জানান, আমরা ভেবেছিলাম নির্বাচনের পরে আর কোন অনুদান পাব না কিন্তু আজ আমাদের সে ভাবনা ভেঙ্গে দিয়েছেন দিলরুবা ভাবি। তিনি শত শত মানুষকে কম্বল বিতরণ করছেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারী নেত্রী সালমা ইসলাম, শাপলা জিয়া, সৈনিক লীগ নেতা নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন প্রমুখ।
শিরোনাম:
- বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
- যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
- যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
- চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
- পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
- যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
- যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন