Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ক্রিকেট নিয়ে ব্যস্ত সাকিব, হতাশ মাগুরাবাসী

banglarbhoreBy banglarbhoreJanuary 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রমেশ সরকার, মাগুরা
সদ্য সমাপ্ত দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিপুল ভোটে জয়ী হন ক্রিকেটার সাকিব আল হাসান। নির্বাচনের ফল ঘোষণার পর মাগুরায় গণমাধ্যমকর্মীদের কাছে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে দেখা যায়নি তাকে। এমনকি নিজ এলাকায় নবনির্বাচিত এই সংসদ সদস্যের দেখা না পেয়ে তাকে ফুলেল শুভেচ্ছা দিতে পারেননি দলীয় নেতাকর্মীসহ ভক্ত ও স্থানীয়রা। এদিকে এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন মাগুরাবাসী।
জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সাকিব আল হাসানকে নানাভাবে সংবর্ধনা দিতে চাইছেন। কিন্তু নির্বাচনের পরপরই ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকায় মাগুরায় আসতে পারছেন না তিনি।
মাগুরা সদরের তরুণ ভোটার অনিক রহমান বলেন, ‘সাকিব ভাইকে ক্রিকেটার হিসেবে ভালোবাসি। এরপর তাকে ভোট দিতে হবে তাও ক্রিকেটার হিসেবে মনে করেই। কিন্তু তাঁকে এখন পর্যন্ত অভিনন্দন জানাতে পারিনি। শুনেছি তিনি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) খেলতে ঢাকায়। কিন্তু জয়ের পর আমরা আশা করছিলাম একটি বার মাগুরা আসবেন। একটু আমাদের সময় দেবেন।’
তরুণ ভোটার ইমরান হোসেন বলেন, ‘সাকিব ভাই মানে ব্রান্ড। ক্রিকেটের ব্রান্ড। আমরা তাঁকে ভালোবাসি। কিন্তু তিনি মাগুরা-১ আসনের মানুষের ভোটে সংসদ সদস্য হয়েছেন। আমরা আশা করেছিলাম জয়ের পর তিনি একটু সাধারণ মানুষের সামনে আসবেন। ভোটের আগে যেমন সব ইউনিয়নে ঘুরেছেন তেমন। কিন্তু এখন পর্যন্ত এমনটা আমরা দেখছি না। মানুষ তাকে ভালোবাসে, সে জন্যই ভোটাররা আশা করতেই পারে।’
হতাশা ব্যক্ত করেন শ্রীপুর উপজেলা সদরের চা দোকানি তোতা মিয়াও। তিনি বলেন, ‘আমরা ক্রিকেট বুঝি না। বুঝি ভোট নৌকায় দিতে হবে। এখন নতুন এমপি সাহেব জিতে একবার এলাকায় এলেন না। এত দিন হয়ে গেল আমরা তাকে একটিবার না দেখে খুব হতাশ।
জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা চাইছেন নতুন সংসদ সদস্যকে সরাসরি অভিনন্দন দিতে। আওয়ামী লীগের সমর্থকেরাও চাইছেন তাকে নানা রকম সংবর্ধনা দেয়ার। কিন্তু নতুন সংসদ সদস্য নির্বাচনের পরপরই ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকায় মাগুরায় আসতে পারছেন না। এ নিয়ে কর্মীদের মাঝেও হতাশা দেখা গেছে।
গতকাল শনিবার বিপিএলের খেলায় রংপুর রাইডার্সের হয়ে সাকিব আল হাসানকে ফরচুন বরিশালে বিপক্ষে খেলতে দেখা গেছে। এর আগে, তিনি চোখের সমস্যার কারণে বিদেশে চিকিৎসা নিতে গিয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়।
নতুন এই সংসদ সদস্য কবে নিজ সংসদীয় এলাকায় আসতে পারেন সে বিষয়ে কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। তবে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের থেকে জানা গেছে, দল থেকে সংবর্ধনার প্রস্তুতি নেয়া হয়েছিল। সংসদ সদস্যর ব্যক্তিগত সময় না মেলায় তা পিছিয়ে গেছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু ক বলেন, ‘দেশের জন্য খেলাতো সবার জন্যই গৌরবের। তিনি ক্রিকেটে আমাদের দেশের রত্ন। বিশ্বে তিনি দেশের সম্মান রেখেছেন ক্রীড়াঙ্গনে। নির্বাচনে জয়ী হয়েছেন তাই বিপুল ভোটে। সময় মিললে তিনি মাগুরা ছুটে আসবেন। সাধারণ মানুষের কাছে ছুটে যাবেন। মাগুরা এলেই তাকে দল থেকে সংবর্ধনার প্রস্তুতি নেয়া আছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.