Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা

banglarbhoreBy banglarbhoreJanuary 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। নৌকা প্রতীকের সমর্থকদের এ হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। এ সময় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির দোকান ভাঙচুর করা হয়।
গতকাল বিকেলে শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের লাঙ্গলবান্দ বাজারে এ ঘটনা ঘটে। লাঙ্গলবান্দ বাজারের পুলিশ ক্যাম্পের (তদন্ত) এসআই হামিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হামলার ঘটনায় আহত আতিয়ার রহমান জানান, আমরা স্থানীয় ধলহরাচন্দ্র ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বন্দেখালী গ্রামের বাসিন্দা। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের পক্ষে কাজ করি এবং তাকে ভোট দেই। নির্বাচনে আমাদের প্রার্থী পরাজিত হওয়ার পর থেকে নৌকা প্রতীকের সমর্থক আবুল হোসেন মেম্বার বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। বিকেল ৩টার দিকে আমরা লাঙ্গলবান্দ বাজারে যাই। এ সময় আবুল মেম্বারের নির্দেশে নৌকার সমর্থক চঞ্চল, ফরিদ, আবু সায়েদ ও পাপ্পুসহ ১০-১৫ জন হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা আমাকে ধরতে না পেরে ট্রাকের সমর্থক সবজি ব্যবসায়ী শরিফুলকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। এ সময় তারা উজ্জ্বল, কায়েস, জুমা ও হোসেনকে পিটিয়ে মারত্মক আহত করে।
পরে লাঙ্গলবান্দ পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ আতিয়ার রহমানকে উদ্ধার করে তার বাড়ি পৌঁছে দেয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে লাঙ্গলবান্দ বাজারের পুলিশ ক্যাম্পের (তদন্ত) এসআই হামিদুল জানান, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকার কারণে আবুল মেম্বারের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে হামলাকারীদের আটকের চেষ্টা করলে তারা পালিয়ে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ করলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.