ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারত থেকে পাচার করে আনা ৪০টি কচ্ছপ উদ্ধার করেছে বিজিবি। কচ্ছপের ঝুঁকিপূর্ণ এ প্রজাতিটির নাম ইন্ডিয়ান স্টার কচ্ছপ।
গতকাল দুপুরে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মহেশপুর-৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মাসুদ পারভেজ রানা বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, ভারত থেকে অবৈধভাবে প্রজাতির কচ্ছপ আনা হচ্ছে- এমন খবর পেয়ে মাটিলা সীমান্ত এলাকায় অবস্থায় নেয় বিজিবি। এসময় এক পাচারকারী সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে ঢোকার পথে বিজিবি সদস্যদের সামনে পড়ে একটি বস্তা ফেলে দৌঁড়ে পালিয়ে যান। পরে ওই বস্তায় ৪০টি জীবন্ত কচ্ছপ পাওয়া যায়। পরে বনবিভাগের কর্মকর্তাদের কাছে কচ্ছপগুলো হস্তান্তর করা হয়।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের তালিকা অনুযায়ী ইন্ডিয়ান স্টার কচ্ছপের প্রজাতিটি কচ্ছপের একটি ঝুঁকিপূর্ণ প্রজাতি।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !