Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২১, ২০২৪

যশোরে মাংস বিক্রেতা দিপু হত্যা মামলায় আসামি ৫

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
যশোরে মাংস বিক্রেতা রিপন হোসেন দিপু হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের পিতা শহরতলীর শেখহাটি গ্রামের পূর্বপাড়ার রফিকুল ইসলাম মনু ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। পুলিশ মামলায় আলীম হোসেন রানা (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। রানা একই এলাকার বাসিন্দা।
এই মামলার পলাতক অন্য আসামিরা হলো, একই এলাকার রাব্বি (২৮), আসাদুল ইসমলাম (২৯), তাজু (৩৩)।
মামলায় বাদী উল্লেখ করেছেন, তার ছেলে রিপন হোসেন দিপু নিজে রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। কয়েকজনের সাথে কিছু টাকা দিয়ে মাংসের পার্টনারশিপে ব্যবসা করতো। মাস খানেক আগে তাদের বাড়ির পাশে বাবুর একটি গরু জবাইয়ের চুক্তি হয় দিপুসহ তিনজনের সাথে। বাকি দুইজন হলো আসামি রাব্বি ও ওই এলাকার সাঈদ। কাজ শেষে দিপুর ভাগের এক হাজার টাকা রাব্বি নিজের কাছে রাখে। ওই টাকা দিতে রাব্বি বিভিন্ন সময় ঘুরাতে থাকে। টাকা চাওয়ায় তাকে নানাভাবে হুমকি দিতে থাকে। গত ১৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে রাবিব তার বাড়িতে যায় দিপুকে খোঁজ করতে। ওই সময় বাড়িতে না থাকায় সে চলে যায়। ওই দিন দিবাগত রাত ১টার দিকে দিপু জামরুলতলা বাজারে কামরুলের চার্জারের দোকান থেকে বাড়িতে ফেরার পতে রাত সোয়া একটার দিকে মুন্সির বাঁশতলা নামক স্থানে পৌছালে পথরোধ করা হয়। এক পর্যায়ে রব মুন্সির মেহগনি বাগানের মধ্যে নিয়ে গিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। অন্য আসামিরাও লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে। এ সমময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ২০ জানুয়ারি বিকেল ৩টার দিকে দিপু মারা যায়।
তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই একরামুল হুদা জানিয়েছেন, এই মামলা হওয়ার পর গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের কালেক্টরেট মার্কেট থেকে আসামি আব্দুল আলীম ওরফে রানা হোসেনকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.