Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আলেম ওলামাগণকে দেশের কল্যাণে কাজ করতে হবে : ইফা মহাপরিচালক

banglarbhoreBy banglarbhoreJanuary 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোরে আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহাঃ বশিরুল আলম বলেছেন, ইসলামিক ফাউন্ডেশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুর উদ্দেশ্যে ছিল গরীবদের মুখে হাসি ফোটানো। ইমামরা সমাজে একজন লোকাল লিডারের ভূমিকা পালন করতে পারেন। ইমামদের কথা সমাজের সকলে শুনেন। নৈতিকতা শিক্ষার মাধ্যমে সমাজের সকল অপরাধ নির্মূল করা সম্ভব। আমাদের দেশের আলেম ওলামাগণের নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। তাহলেই প্রকৃতপক্ষে দেশের মানুষের কল্যাণ হবে।
গতকাল সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ বিভিন্ন সামাজিক, সমস্যা সমাধান, হজ্ব এবং যাকাত বিষয়ে ইমামগণের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
ইসলামিক ফান্ডোন্ডশন যশোর আয়োজিত জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়। ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ পরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল আহমদ।
অনুষ্ঠানে আলোচনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রাহাত হোসেন খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মুনা আফরিন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পারিচালনা করেন জেলা মডেল মসজিদ সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মাওলানা মইনুদ্দীন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.