Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কঠিনতম পুরস্কার অর্জন সম্ভব : এমপি শেখ আফিল উদ্দিন

banglarbhoreBy banglarbhoreJanuary 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কঠিন থেকে কঠিনতম পুরস্কার অর্জন করা সম্ভব। তাই কোনো কিছু অর্জন করা যেমন কঠিন, তা ধরে রাখা আরও কঠিন। লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) কর্তৃক এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড গোল্ড রেটেড সনদ অর্জন উপলক্ষে সাইনবোর্ড উন্মোচন, দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন এস এ এফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
তিনি আরও বলেন, এ অর্জন প্রতিষ্ঠানের সকলের। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় গোল্ড রেটেড সনদ অর্জন করা সম্ভব হয়েছে। তবে এ অর্জনের ধারা যেনো অব্যাহত থাকে সেই আহবানের পাশাপাশি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের এক মাসের অতিরিক্ত বেতন প্রদানেরও ঘোষণা করেন তিনি।
যশোরের অভয়নগরে এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে সোমবার দুপুরে অনুষ্ঠিত সাইনবোর্ড উন্মোচন, দোয়া ও আলোচনা সভা প্রতিষ্ঠানের ভেতরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এস এ এফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও যশোর-১ আসনের জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পীরবাড়ির গদ্দিনশীন পীর খাজা শাহ্ রফিকুজ্জামান।
অনুষ্ঠানে বিদেশী মেহমান ছিলেন, চীনের মি. গ্যান (এমএমজেড), মিসেস সামার (এমএমজেড) ও হংকং থেকে আগত মি. আনন্দমোহন (এরান প্যাসিফিক)।
বিশেষ অতিথি ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ, নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, যশোরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক আবদুল কাইউম, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আকিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু।
সাইনবোর্ড উন্মোচন ও আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নওয়াপাড়া পীরবাড়ির গদিনশীন পীর খাজা শাহ্ রফিকুজ্জামান। পরে মধ্যাহ্নভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.