Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বিএসপির ২৫৯তম সাহিত্য সভা অনুষ্ঠিত
  • ফকিরহাটে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে কথিত চাচা গ্রেপ্তার
  • যশোরে ‘নবচেতনা’র ২ মাসব্যাপি বনায়ন কর্মসূচি উদ্বোধন
  • শ্যামনগরে বৃদ্ধ চাচা-চাচীকে পিটিয়ে গাছ কেটে নিল ভাতিজা
  • দামুড়হুদায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
  • বিশ্ব পরিবেশ দিবস : শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা 
  • অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খাজুরায় স্থানীয়দের ভালোবাসায় সিক্ত এমপি বাবুল

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২২, ২০২৪No Comments০ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

খাজুরা প্রতিনিধি
যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুলকে বাঘারপাড়া উপজেলার খাজুরায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বিকেলে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে। কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল করিম খান জামান।
প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংসদ সদস্য এনামুল হক বাবুল বলেন, ‘তোমাদের আলোকিত মানুষ হতে হবে। আমরা কোথায় বাস করছি এটা কোনো বিষয় নয়, বাড়ি যেখানেই হোক না কেন আমাদের যদি ভিশন থাকে তবে সব কিছু জয় করতে পারব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি আমরা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী। সহকারী অধ্যাপক আবু সাঈদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ তরিকুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, জামদিয়া ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, বন্দবিলার সাবেক চেয়ারম্যান শওকত হোসেন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, উপজেলা আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী, বৃহত্তর খাজুরা ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জয়, যুবনেতা মাসুম রেজা খান, আশরাফুল কবির রিজভী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালাল, ছাত্রলীগ নেতা জিএম হোসেন প্রমুখ।
এর আগে সকালে গাইদঘাট বাজারে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, বন্দবিলা বাজারে ১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সাদীপুর বাজারে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং সন্ধ্যায় খাজুরা বাজারে বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পৃথক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন সংসদ সদস্য এনামুল হক বাবুল। এ সময় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ জনসাধারণ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বিএসপির ২৫৯তম সাহিত্য সভা অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

ফকিরহাটে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে কথিত চাচা গ্রেপ্তার

জুন ৫, ২০২৬

যশোরে ‘নবচেতনা’র ২ মাসব্যাপি বনায়ন কর্মসূচি উদ্বোধন

জুন ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.