Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সম্পদ নিয়ে বিরোধ : কবর থেকে উঠলো বাবার মরদেহ

banglarbhoreBy banglarbhoreJanuary 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় সম্পদ নিয়ে ছেলেদের মধ্যে বিরোধে হত্যা না স্বাভাবিক মৃত্যু তা নির্ণয়ে প্রায় তিন মাস পর হায়দার আলী (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গতকালদুপুর ২টার দিকে চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করে তদন্ত সংস্থা সিআইডি।
এ সময় ঘটনাস্থলে ওই বৃদ্ধের স্বজনসহ স্থানীয়রা ভিড় জমায়। তাদের দাবি, সম্পদ নিয়ে বিরোধের কারণে লন্ডনপ্রবাসী ব্যারিস্টার ভাইকে হত্যা মামলায় জড়াতে বাবার লাশ উত্তোলন করিয়েছেন অন্য সন্তানরা ও তাদের মা।
গত বছরের ৯ অক্টোবর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের হায়দার আলী। স্ত্রী, সন্তান আত্মীয়-স্বজনদের উপস্থিতিতেই পরদিন তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার সন্তানরা মাকে দিয়ে বাবাকে হত্যার অভিযোগে আপন ছোট ভাই ব্যারিস্টার এম মর্তুজার বিরুদ্ধে মামলা করান। ওই মামলায় আদালত হায়দার আলীর মৃত্যুর কারণ উদঘাটনে সিআইডিকে দায়িত্ব দেন। এরপর সিআইডি হায়দার আলীর মরদেহ তুলে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেন। আদালতের নির্দেশে গতকাল দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাকাপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে হায়দার আলীর মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তে পাঠানো হয়।
এদিকে, সম্পদ নিয়ে বিরোধে লন্ডনপ্রবাসী ব্যারিস্টার ভাইকে হত্যা মামলায় জড়াতে বাবার লাশ তোলার ঘটনার নিন্দা জানিয়েছেন মৃতের স্বজন ও স্থানীয়রা।
নিহতের প্রতিবেশী মিজানুর রহমান বলেন, সম্পদের কারণে নিহতের স্ত্রী ও তার সন্তানরা প্রবাসী সন্তানকে ফাঁসাতে মিথ্যা মামলা করে এই ঘটনা ঘটিয়েছেন। হায়দার আলী জীবিত থাকতেও তারা নির্যাতন করেছে, মৃত্যুর পরেও একই কাজ করছেন। যে ছেলেটা বাবার জন্য অনেক কিছু করেছে, তারা তাকেই মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে।
নিহতের স্বজন শহিদুল ইসলাম বলেন, হায়দার আলী স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন। অথচ সম্পদের কারণে সন্তানরা তাদের প্রবাসী ভাইকে ফাঁসাতে মাকে দিয়ে মিথ্যা মামলা করিয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আমি এসেছি। সিআইডির উপস্থিতিতে মরদেহ তুলে ময়নাতদন্তের জন্য যশোরে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ ফের দাফন করা হবে।
তবে, এ বিষয়ে কোনও বক্তব্য দিতে রাজি হননি মামলার বাদী হায়দার আলীর স্ত্রী ও সন্তানরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.