বিবি প্রতিবেদক
যশোরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে সদরের বিজয়নগর গ্রামস্থ নিমতলা নামক স্থানে। আহতরা হলেন, সদরের কাশিমপুর গ্রামের হৃদয় হোসেন (১৮), তার ছোট বোন জান্নাতুল ফেরদৌস (১০) ও তার মা শিলা খাতুন (৩৮)। অপর মোটরসাইকেলের চালক সদরের বিজয়নগর গ্রামের নিলয় নন্দী (২২) এ ঘটনায় আহত হন। তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
আহত তরিকুল ইসলাম জানান, বাড়ি থেকে মা ও ছোট বোনকে নিয়ে মোটরসাইকেল যোগে চুড়ামনকাটি আত্মীয়ের বড়ি যাওয়ার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে সদরের কনেজপুর-বিজয়নগর সড়কের নিমতলা নামক স্থানে পৌছালে সামনে থেকে আসা দ্রুতগতির একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুুই মোটর সাইকেলের দুই চালকসহ চারজন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তবে তারা আশংকামুক্ত রয়েছেন।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !