ঝিকরগাছা প্রতিনিধি
আজ (শনিবার) সকালে যশোরের ঝিকরগাছায় কর্মজীবী বন্ধু সোসাইটির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয় মাঠে ঝিকরগাছা কর্মজীবী বন্ধু সোসাইটির উদ্যোগে শতাধিক নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শফিউল আজম রুমি সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, বীমা কর্মকর্তা মিজানুর রহমান, ইমদাদুল হক রঞ্জু, ঠিকাদার শহিদুল ইসলাম, আব্দুস সালাম ডিকু, এমদাদুল হক, আব্দুল আলম মোড়ল প্রমুখ। শীতে কম্বল পেয়ে ষাটোর্ধ্ব মনোয়ারা বেগম জানান, এই শীতে কম্বল পেয়ে শীতের কষ্ট থেকে অনেকটা কমবে।
শিরোনাম:
- চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
- যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
- যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
- সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
- জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
- পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
- মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
