Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
  • যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে ভিক্ষুকের টাকা চুরি !

banglarbhoreBy banglarbhoreJanuary 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুকের টাকা চুরির অবিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিক্ষুক পরিবারের পক্ষ থেকে উপজেলার রাজনগর বাকাবর্ষি গ্রামের সাহাজাহান দফাদার বাদী হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
প্রতিবন্ধী ভিক্ষুক ইসলাম উদ্দীনের টাকা চুরির ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে সেলিম মোল্লা নামে এক ইউপি সদস্য চোরের পক্ষে অবস্থান নিয়ে উল্টো ভিক্ষুক পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে চলেছে। তার হুমকিতে নিরাপত্তা হীনতায় ভিক্ষুক পরিবার।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার বেতিখেলা গ্রামের হতদরিদ্র ইসলাম উদ্দিন উরফে ঘেনু (৫০) জন্ম থেকে প্রতিবন্ধী হয়েও অসুস্থ বৃদ্ধ পিতা-মাতার চিকিৎসা ও ৩ সদস্যের সংসার চালাতে ভিক্ষার পেশায় নামতে বাধ্য হন। প্রতিদিন কেশবপুর শহরের ফুটপাতে বসে ভিক্ষার টাকা দিয়ে অসুস্থ বাবা-মায়ের ওষুধ ও সংসার খরচ করে যা অবশিষ্ট থাকে সে সেটি মায়ের কাছে জমা রাখেন। ভিক্ষা করা ও প্রতিবন্ধীর কার্ডের পাওয়া জমানো প্রায় ৫০ হাজার টাকা গত ১৬ জানুয়ারি প্রতিবেশী আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে জাকারিয়া (১৬) চুরিকালে প্রতিবন্ধী ইসলাম প্রতিবাদ করতে গেলে তাকে মেরে ফেলার ভয় ও ঘটনা বাড়ির আর কাউকে না বলার হুমকি প্রদান করে চলে যায়। চুরির ঘটনাটি জানার পর ভিক্ষুকের মা প্রথমে চোরের পিতা রাজ্জাকের কাছে গিয়ে চুরি করে নেয়া টাকা ফেরত চায়। টাকা না পেয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম পাটোয়ারীর শরণাপন্ন হন। ঘটনা দুই দিন পর বৃহস্পতিবার রাতে স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে চুরির ঘটনা প্রমাণিত হয়। একপর্যায়ে ঘটনার জন্য রাজ্জাক ছেলের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ২৫ হাজার টাকা দিতে স্বীকার করে। পরবর্তীতে রাজ্জাক নির্ধারিত সময়ে টাকা না দিয়ে উল্টো হুমকি দিতে থাকে ওই পরিবারকে। এদিকে চোরের পক্ষে অবস্থান নিয়ে সুফলাকাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আড়ুয়া গ্রামের মেম্বার সেলিম মোল্লা ও তার লোকজন নিয়ে ভিক্ষুক পরিবারকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। এ ব্যাপারে ইউপি সদস্য সেলিম মোল্লা এ প্রতিনিধিকে বলেন, আমি কোন লোকজন নিয়ে ভিক্ষুক পরিবারকে কোনো প্রকার ভয়ভীতি ও হুমকি দেয়নি। এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, প্রতিবন্ধী ভিক্ষুকের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি তদন্ত করে টাকা উদ্ধারপূর্বক চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

    November 11, 2026

    যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

    November 10, 2026

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.