ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী থাকবে না। যেখানেই এই তিন অপশক্তি থাকবে সেখানেই প্রতিরোধ ও দমন করা হবে বলে জানিয়েছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল।
তিনি বলেন, নতুন রূপে ঝিনাইদহ শহরকে গড়ে তোলা হবে। এ জন্য তিনি ঝিনাইদহ ও হরিণাকুন্ডুবাসীর সহায়তা চান।
গতকাল দুপুরে ঝিনাইদহ পৌর পার্কে দুস্থ ও অসহায়দের মাঝে জাহেদি ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণকালে তিনি এ কথা বলেন।
এমপি মহুল বলেন, ঝিনাইদহের উন্নয়নে একটি রোডম্যাপ প্রণয়ন করা হবে। মানুষের চাহিদা ও সুবিধা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদি মহুল, পোড়াহাটি ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ, বাস মিনিবাস মালিক সমিতির নেতা মোহাম্মদ আলী কানু, শ্রমিক নেতা আক্কাচ আলী, শান্তি জোয়ারদার ও তাবিবুর রহমান লাবু উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !