বিবি প্রতিবেদক
যশোরের বিশিষ্ট ব্যবসায়ী শহরের স্টেডিয়াম পাড়ার বাসিন্দা উলাসী হিমাগারের (বর্তমান সেনাকল্যাণ সংস্থা) মালিক হাবিবুর রহমান (৮৮) ইন্তেকাল করেছেন। (ইন্না…..রাজিউন) শুক্রবার রাত পৌনে ২টার দিকে যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান পিন্টু জানান, শনিবার বাদ আসর এমএম কলেজ মসজিদে জানাজা শেষে তার বাবাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় যশোরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক বাংলার ভোর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন।
শিরোনাম:
- ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
- ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
- বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
- ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
- ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
- সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
- যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
- ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
