বিবি প্রতিবেদক
যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করার পর থেকেই নানা শ্রেণি পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তারই অংশ হিসেবে শুক্রবার রাতে এমপির যশোরস্থ বাসভবনে মণিরামপুর কল্যাণ সমিতি যশোরের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. এএইচএম আব্দুর রউফ, সহ-সভাপতি জয়নাল আবেদীন, এসএম শামসুর রহমান, ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল গণি, যুগ্ম সাধারণ সম্পাদক আবু শাহিন, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান লাভলু, সাংস্কৃতিক সম্পাদক শুভঙ্কর গুপ্ত, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. দীপক কুমার মন্ডল, ক্রীড়া সম্পাদক এস এম খবিবুল ইসলাম, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আতিয়ার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী মণিরামপুর কল্যাণ সমিতি যশোরের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিরোনাম:
- রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা
- যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
- সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
- নাগরিক সেবার মান বাড়াতে ঝিকরগাছা ইউএনওর সঙ্গে এনসিপি মতবিনিময়
- অভয়নগরে চিকিৎসক ও সরঞ্জাম সংকট,বন্ধের পথে পরিবার পরিকল্পনার ৮ কেন্দ্র
- যশোরে পর্যটন করিডর গড়ার প্রস্তাব
- আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে সাভার ও আদমজী চ্যাম্পিয়ন
- বাল্যবিবাহ রোধ হলেও প্রতিকার হচ্ছে না !