রাজগগঞ্জ প্রতিনিধি
যশোরের মণিরামপুরে প্লাস্টিকের ড্রামের পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ(শনিবার) দুপুরে ঝাঁপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
চন্ডিপুর গ্রামের ইউপি সদস্য মাহাবুর রহমান বলেন, জিয়াউর শেখ পেশায় ভ্যান চালক। সকালে তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। তার স্ত্রী নাছিমা খাতুন বাড়িতে গোয়াল ঘরের পিছনে কাজ করছিলেন। এই ফাঁকে ফারহান গোয়াল ঘরের সামনে রাখা প্লাস্টিকের ড্রামে খৈল ভিজানো পানিতে উপুড় হয়ে পড়ে যায়। পরে মা নাছিমা বেগম এসে ছেলেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
শিরোনাম:
- বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
- যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
- যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
- চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
- পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
- যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
- যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন