চৌগাছা প্রতিনিধি
‘স্বাদে সেরা, গন্ধে ভরা, খেজুর গুড়ে মনোহরা’ স্লোগানে খেজুর গুড়ের মেলা শুরু হচ্ছে আগামীকাল (সোমবার)। যশোরের চৌগাছায় দ্বিতীয়বারের মতো এ আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে আয়োজনের বিস্তারিত জানাতে ২৭ জানুয়ারি দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বক্তব্য দেন।
এ সময় বক্তব্যে তারা বলেন, যশোর জেলার এই খেজুর রস ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে তিন দিনব্যাপি এই মেলা হবে। গতবারের মতো এবারও এই উৎসবের অন্যতম আকর্ষণ যশোর জনপদের ঐতিহ্যবাহী খেজুর গুড় উৎসব। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলায় চৌগাছার খেজুর গাছি, গুড়-পাটালি ব্যবসায়ী ও সাধারণ জনগণের বিপুল উপস্থিতি হওয়ার আশা করা হচ্ছে।
এ সময় চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহসভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান সুমন, নির্বাহী সদস্য আজিজুর রহমানসহ, আব্দুল আলিম, রায়হান হোসেন, মারুফল হাসান, লাভলু রহমান, জাহিদ হাসান, ফয়সাল হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !