Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২৯, ২০২৪

নড়াইলে পৃথক মাদক মামলায় দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল প্রতিনিধি
নড়াইলে পৃথক মাদক মামলায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন পৃথক দুই আদালতের দুইজন বিচারক। গতকাল দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের আকরাম হোসেন এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক সাইফুল আলম পৃথক রায়ে এ দন্ডাদেশ দেন।
মাদক মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত নাসির উদ্দিন (৩৫) বরিশাল শহরের ৬নং ওয়ার্ডের হাটখোলা এলাকার বাসিন্দা। অপর দন্ডপ্রাপ্ত কাদের বিশ্বাস (৪০) যশোরের চৌগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত দুই আসামির কেউই আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৬ আগস্ট সকাল ৭টার দিকে নড়াইল-যশোর সড়কের সীতারামপুর ব্রিজের পাশে যশোর থেকে নড়াইলের দিকে আসা একটি পিকআপ থামিয়ে তল্লাশিকালে ৯৫ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। এ সময় গাড়িতে থাকা নাসিরকে আটক করা হয়। নাসির পুলিশকে জানান তিনি বরিশালের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য যশোর থেকে ফেনসিডিল বহন করে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। এ মামলায় ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় আদালতের বিচারক নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: আকরাম হোসেন আসামি নাসির উদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
অপর মামলায় গত ২০০৯ সালে নড়াইল সদর উপজেলার নড়াইল-যশোর সড়কের সীতারামপুর ব্রিজের পাশে একটি বাস তল্লাশি কালে বাসযাত্রী কাদের বিশ্বাসের কাছ থেকে ৩ লিটার ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এ মামলায় ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক সাইফুল আলম মাদক কারবারি কাদের বিশ্বাসকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.