Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
  • যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে চাঁদাবাজি বন্ধে অভিযান

banglarbhoreBy banglarbhoreJanuary 29, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় ভ্যান শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। আজ দুপুরে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে এ অভিযান চলে।
অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নামে একটি চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সড়কে ইজিবাইক ও ইঞ্জিন চালিত ভ্যান থেকে চাঁদাবাজি করে আসছে। এসব অবৈধ চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ অভিযানের নেতৃত্ব দেন।
এ সময় অভয়নগর উপজেলা চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা নওয়াপাড়া স্বাধীনতা চত্বর থেকে সুুন্দলী, মশিহাটি, পায়রা, বসুন্দিয়াসহ রাজঘাট রুটে চলাচলকারী ইজিবাইক ও ইঞ্জিন চালিত ভ্যান থেকে শ্রমিক ইউনিয়নের নামে চাঁদাবাজি বন্ধ করার জন্য কঠোর হুশিয়ারি দেন। এ লক্ষ্যে আগামীকাল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে সকালে উপজেলা পরিষদে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান চালকদের বলেন, ‘আজ থেকে আর কোন চাঁদা দিবেন না। যদি কেউ আপনাদের কাছে চাঁদার টাকা নিতে আসে তাহলে তাকে আটকে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিবেন।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

    November 11, 2026

    যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

    November 10, 2026

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.