Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
  • যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
  • খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
  • শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
  • যশোরে পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন ও পুরস্কার বিতরণী
  • ব্রাদার টিটোস হোমে জমজমাট ‘বিটিএইচ পাঞ্জা লড়াই ২০২৬’
  • মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৪ বাংলাদেশি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

ইউএস বাংলা হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু রূপগঞ্জে স্বজনদের সঙ্গে তুলকালাম : সাংবাদিকসহ আহত ৯

banglarbhoreBy banglarbhoreJanuary 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাছুম মিয়া, নারায়নগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা নিয়ে নিহত নবজাতকের স্বজনদের সঙ্গে তুলকালাম ঘটনা ঘটেছে।
এ সময় ভিডিও চিত্র ধারণ করতে গেলে দৈনিক কালবেলার স্থানীয় প্রতিনিধিকে বেধড়ক মারধর ও লাঞ্ছিত করা হয়। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের হামলায় নারীসহ ৯ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বড় ধরনের কর্মসূচি দেয়া হবে বলে সাংবাদিকরা আলটিমেটাম দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার কর্ণগোপ এলাকায় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে এ ঘটনা ঘটে। নবজাতক শিশুর পিতা শাহীন মিয়া জানান, গত বৃহস্পতিবার রাতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী মাহফুজা আক্তারের প্রসব বেদনা উঠলে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সাবিহা শিমুল তার স্ত্রীকে ইনজেকশন দেন। এরপর এ হাসপাতালে চিকিৎসা হবে না বলে জানালে ঢাকার মগবাজার আদ্বদীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তার নবজাতক মারা গেছেন বলে ঘোষণা করেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা জানতে শিশুটির পরিবার ও স্বজনরা হাসপাতালে গেলে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা তাদের উপড় চড়াও হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে তুলকালাম ঘটনা ঘটে। হাসপাতালের লোকজনের হামলায় নবজাতকের স্বজন সানোয়ার সিকদার, আনোয়ার সিকদার, মাহমুদা আক্তার, আম্বিয়া খাতুন, আক্তার হোসেন, শাহীন মিয়াসহ ৯ জন আহত হয়। এ সময় হামলার ভিডিও চিত্র ধারণ করতে গেলে দৈনিক কালবেলার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদকে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা বেধড়ক মারধর ও লাঞ্ছিত করে। একপর্যায়ে তার মোবাইল কেড়ে নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায়শ ভুল চিকিৎসায় মৃতের ঘটনা ঘটে। এছাড়া চিকিৎসার সময় ডাক্তারদের অবহেলা ও গাফিলতির অভিযোগও রয়েছে। এদিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সাংবাদিক লাঞ্ছিতের দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে বড় ধরনের কর্মসূচির ঘোষণা দেবেন সাংবাদিকরা।
রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার বলেন, ইউএস বাংলার বিরুদ্ধে প্রায়শ ভুল চিকিৎসা অভিযোগ পাওয়া যায়। তারা চিকিৎসার নামে রোগীদের গলা কাটে। সাংবাদিক লাঞ্ছিত ঘটনায় বিচার না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুনের ব্যবহৃত মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, এ ধরনের ঘটনার ব্যপারে আমার জানা ছিলোনা। আপনাদের মাধ্যমে শুনলাম। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেব।
উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, বিষয়টি জানতে পেরেছি। অভিযোগ দিলে তদন্ত কমিটি গঠন পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫

    August 15, 2026

    যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ

    August 15, 2026

    খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.