বিবি ডেস্ক
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সোমবার রাত ১১ টা ৪০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা বাজার জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। আটক মাদক বিক্রেতা হরিশ্চন্দ্রপুর গ্রামের আকবর আলী (৪২)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিক্তিতে মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা করা হয়েছে।
শিরোনাম:
- ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
- চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
- যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
- মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- চৌগাছায় ইয়াবাসহ আটক ২
- সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
- যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
- সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
