বিবি ডেস্ক
যশোরের বেনাপোল চেকপোস্টে এক নারী যাত্রীকে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলারসহ আটক করা হয়েছে। ভারত থেকে আসা সেই নারীর নাম নাসরিন আক্তার। আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে তাকে আটক করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা।
নাসরিন আক্তার কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। তার পাসপোর্ট নম্বর অ-১১৩২২২২০।
বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সুপারিনটেনডেন্ট কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি দল ইমিগ্রেশন কাস্টমসে অবস্থান নেয়। ইমিগ্রেশনের সময় ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্টধারী ওই নারীকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।
এর আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ টাকা। আটক ওই নারী যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শিরোনাম:
- বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
- যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
- যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
- চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
- পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
- যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
- যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন