বিবি প্রতিবেদক
শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে শীতবস্ত বিতরণ কর্মসূচির অংশ হিসেবে যশোরে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল শহরের তালতলা বাজারে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ ও তালতলা কবরস্থান উন্নয়নে আর্থিক অনুদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।
এ সময় তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। অসহায় শীতার্ত নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে মানবসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে।
সাবেক পৌর মেয়র রেন্টু চাকলাদার নিজ অর্থায়নে পৌরসভার ৭ নং ওয়ার্ডের তালতলা বাজার এলাকার দুই শতাধিক শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত বিতরণ করেন।
সামাজিক ব্যক্তিত্ব আফজালুল করিম রানুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অনির্বাণ সংসদের সভাপতি শহিদুল হক বাদলসহ আওয়ামী লীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শিরোনাম:
- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
- শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
- কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
- ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
- বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
- যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
- এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা