Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
  • যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
  • খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
  • শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
  • যশোরে পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন ও পুরস্কার বিতরণী
  • ব্রাদার টিটোস হোমে জমজমাট ‘বিটিএইচ পাঞ্জা লড়াই ২০২৬’
  • মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৪ বাংলাদেশি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল শুরু

banglarbhoreBy banglarbhoreJanuary 31, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ এপ্রিল। ওইদিন এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৪ মে বি ইউনিট (মানবিক) এবং ১১ মে শনিবার সি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে।
গতকাল বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির তৃতীয় সভায় ভর্তির পরীক্ষার নতুন এই তারিখ ঠিক করা হয়।
সভা সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১ মিনিট থেকে ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগের মতো আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা ও বিশেষায়িত বিষয়গুলোর জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি গ্রহণ করা হবে।
ভর্তির আবেদন ও সময়সূচি পুনর্র্নিধারণের বিষয়ে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, যেহেতু অনেকগুলো বিশ্ববিদ্যালয়কে একত্রিত করে গুচ্ছভর্তি পরীক্ষার সিদ্ধান্ত গৃহীত হয়, এ কারণে সবার মতামত সমানভাবে গুরুত্বপূর্ণ। দেশব্যাপি এ পরীক্ষা আয়োজন করতে হয়। সুতরাং পূর্ণাঙ্গ কারিগরি প্রস্তুতি ছাড়া তা বাস্তবায়ন দুরূহ। পরীক্ষার সময়সূচি ঘোষণার পর অত্যন্ত বাস্তবসম্মত কিছু বিষয় সমন্বয় করে তৃতীয় সভায় ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
সভায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার পূর্ণাঙ্গ টেকনিক্যাল কমিটি উপস্থাপন করেন। একই সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈনও একটি পূর্ণাঙ্গ ফিন্যান্স কমিটির তালিকা উপস্থাপন করেন। সবার অংশগ্রহণ নিশ্চিত করতে দুটি কমিটিতেই গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের একজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় ২৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।
##

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫

    August 15, 2026

    যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ

    August 15, 2026

    খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.