Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন : সাংবাদিক কিরণ সাহা স্মৃতি সম্মাননা প্রদান

banglarbhoreBy banglarbhoreFebruary 1, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
সাংবাদিক কিরণ সাহা স্মৃতি সম্মাননা প্রদান, কেক কাটা অনুষ্ঠান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে যশোরে দৈনিক যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠবাষিকী উদযাপন করা হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশ যশোর শাখার উদ্যোগে আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও যুগান্তর যশোর ব্যুরো প্রধান প্রয়াত কিরণ সাহার আত্মার শান্তি কামনা করা হয়।
মাইকেল মধুসূদন (এমএম) কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশিদ, সাংবাদিক কিরণ সাহা স্মৃতি সম্মাননা প্রাপ্ত সিনিয়র সাংবাদিক শাহাদত হোসেন কাবিল। স্বাগত বক্তব্য রাখেন স্বজন সমাবেশ যশোরের সভাপতি জিএম জুলফিকার আব্দুল্লাহ। সঞ্চালনা করেন দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়।
এ বছর সাংবাদিক কিরণ সাহা স্মৃতি সম্মাননা পেয়েছেন যশোরের সিনিয়র সাংবাদিক শাহাদত হোসেন কাবিল। তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের মন জয় করেছে দৈনিক যুগান্তর। সমাজের অসঙ্গতির পাশাপাশি সম্ভাবনার কথাও দৃঢ়ভাবে তুলে ধরছে দৈনিক যুগান্তর। যুগান্তরের পথচলা আরও মসৃণ হোক। শতবছর ধরে মানুষের কল্যাণে নিবেদিত থাকুক যুগান্তর। দেশপ্রেম, দেশের সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনতার প্রশ্নে আপোষহীন থাকবে যুগান্তর। সাদাকে সাদা আর কালোকে কালো বলবে দৈনিক যুগান্তর। যুগান্তরের জন্য শুভ কামনা রইল।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.