অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা পর্যায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আবুল কাশেম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অরূপ কুমার লস্কর, সঞ্জয় দাস, জিএম ওসমান গনি, মোহাম্মদ মনিরুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, বাগদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মতিউর রহমান খান, প্রধান শিক্ষক আজমিরা সুলতানা, আড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডল, বাঁকারডাঙ্গা সরকারি প্রাথমিকের বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুরুচাঁদ মন্ডল, নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুল ইসলাম, সাভারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম খান, একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা পারভিন, কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসুর রহমান প্রমুখ।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
শিরোনাম:
- ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
- আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
- ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
- ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
- যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
- ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
- যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
- সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)