Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের উপর হামলা
  • সাতক্ষীরায় একদিনে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • জীবননগরে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মহেশপুরের সেই যমজ কন্যা শিশুদের জামা-কাপড় ও ফ্যান দিলেন ইউএনও
  • যশোর সদরে তিনটি কালভার্টের উদ্বোধন
  • জ্বালানি খাতকে নিরাপদ করতে বৈচিত্র্য আনতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১১, ২০২৬

জীবননগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় বিএনপি প্রার্থীর

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১১, ২০২৬
Facebook Twitter WhatsApp
জীবননগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় বিএনপি প্রার্থীর
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা
জীবননগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।  রোববার সকাল ১০টার সময় উপজেলার আন্দুলবাড়ীয়ায় বাবু খানের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে তিনি বলেন, আমরা যার যার অবস্থান থেকে যদি দায়িত্বশীল আচরণ করতে পারি তাহলে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারব। সুন্দর দেশ গড়তে পারব। সাংবাদিক ভাইদের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো স্ক্রিম বা ফান্ডের ব্যবস্থা আছে কি না আমার জানা নাই। যদি থেকে তাহলে সেটা যেন জীবননগর পর্যন্ত পৌঁছায় সেই দায়িত্ব আমি নিচ্ছি। কারণ সবজিনিসই অবশ্যই সুষম বন্টন হওয়া জরুরি। কোনো একটা জায়গা পাবে আর অন্য জায়গা পাবে না এটা হওয়া উচিত না।
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলায় একটি কৃষিবিশ্ববিদ্যালয় করতে চাই। এটা জেলবাসীর প্রাণের দাবি এবং এ দাবির পক্ষে যথেষ্ট যুক্তি আমরা দাঁড় করিয়েছি। কৃষিপ্রধান জেলা হলেও এ জেলায় নিত্যনতুন ইনোভেশন হয়। এখানে পূর্ণাঙ্গ কৃষিবিশ্ববিদ্যালয় স্থাপন করতে পারলে যেমন কৃষির উন্নয়ন হবে তেমনি দেশেরও উন্নতি হবে।

দৌলতগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর চালুর বিষয়ে তিনি বলেন, একটি স্থলবন্দর চালু করতে হলে উভয় দেশের সম্মতি থাকতে হয়। আপনারা এ বিষয়ে আমার চেয়ে ভালো জানেন। আপনারা খোঁজ নিন পার্শ্ববর্তী দেশ ভারত এটা চায় কি না। উভয় দেশ রাজি থাকলে স্থলবন্দর চালু করা অসম্ভব নয়।

শিক্ষার বিষয়ে তিনি বলেন, একটি কলেজের সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে আমি দেখেছি, এখানে শিক্ষার মানোন্নয়নে যতটা না সময় ব্যয় করা হয়, তার চেয়ে বেশি সময় ব্যয় করা হয় সেই বিষয়ে যেগুলো শিক্ষার সাথে সংশ্লিষ্ট নয়। আমাদের এ বিষয়টি নিয়ে কাজ করতে হবে। সবার আগে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। যেনতেনভাবে একটি সার্টিফিকেট অর্জন করে ভবিষ্যতে কাজে লাগালাম এই চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষক ও অভিভাবকরা যদি সঠিকভকবে দায়িত্ব পালন করে তাহলে ছাত্রছাত্রীরা লেখাপড়ায় মনোনিবেশ করতে বাধ্য হবে।

এছাড়া তিনি চুয়াডাঙ্গা জেলবাসীকে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসার আহবান জানান।

এ সময় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদসহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের উপর হামলা

সাতক্ষীরায় একদিনে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

জীবননগরে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.