আয়েশা খাতুন। ৩ বছর বয়সী শিশুটির জন্মের পরপরই হৃদ্যন্ত্রে ছিদ্র ধরা পড়ে। বর্তমানে সে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন।
আয়েশার বাবা ইকবাল হোসেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের বাসিন্দা। তিনি বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, তার মেয়ের হৃদ্যন্ত্রে অস্ত্রোপচার করতে হবে। এ জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন। ইকবাল হোসেন বলেন, তিনি দিনমজুরি করে সংসার চালান। তার পক্ষে চিকিৎসার এ খরচ বহন করা সম্ভব নয়।
ইকবাল হোসেন মেয়ের চিকিৎসায় এগিয়ে আসতে সমাজের হৃদয়বান মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন। সহায়তা পাঠানোর ঠিকানা: মনিরা বেগম, হিসাব নম্বর ১১৪.৯০১.০০২.৪৯৭৬, রূপালী ব্যাংক লিমিটেড, রামদিয়া শাখা, কাশিয়ানী, গোপালগঞ্জ। মুঠোফোন: ০১৩০১-৭৯৭২৫৪ (বিকাশ)। বিজ্ঞপ্তি
শিরোনাম:
- ছয় দিবসকে ঘিরে ২৫০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট
- মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
- যশোরের খড়কিতে খড়ের গাদা থেকে ককটেল উদ্ধার
- জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু
- গোপনে মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের গাছ বিক্রির অভিযোগ
- প্রতিবেশীর বাড়িতে যাওয়ায় মুরগি হত্যা!
- ঝিকরগাছায় ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার
- শাহ সুইটস ও অর্পণ ঘোষ ডেয়ারিকে জরিমানা