Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১৬, ২০২৬

এবার খুলনায় প্রকাশ্যে গুলি করে ছাত্রদল নেতা হত্যা

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
এবার খুলনায় প্রকাশ্যে গুলি করে ছাত্রদল নেতা হত্যা
Share
Facebook Twitter LinkedIn

খুলনা অফিস
গত ৪ মার্চ প্রকাশ্যে শ্রমিক দল নেতা মাসুমকে গুলি করে হত্যার পর এবার খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় ছাত্রদলের সাবেক নেতা রাশিকুল আনাম রাশুকে (৩৫) প্রকাশ্য গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুরস্থ কেডিএ কল্পতরু মার্কেটে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কেএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় এসহ তথ্য জানিয়েছেন।

নিহত রাশিকুল আনাম রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

কিছুদিন ধরে তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি কল্পতরু মার্কেটে ইট, বালি ও সিমেন্টের ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় রাশু তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

গুলির পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তিন রাউন্ড গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে নিহতের স্বজন, বন্ধু-বান্ধব এবং দলীয় নেতা-কর্মীরা ছুটে আসেন। এসময় স্বজনদের কান্না ও আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.