Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২০, ২০২৬

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২০, ২০২৬
Facebook Twitter WhatsApp
জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

জাতীয় পার্টিকে শেষ করতে ৫ আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু তা কখনো সম্ভব হয়নি কারণ জাতীয় পার্টি এ দেশের মানুষের হৃদয়ে রয়েছে।

শনিবার দুপুরে যশোর জেলা জাতীয় পার্টির উদ্যোগে বিডি হলে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ এ কথা বলেন।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তখন পার্টির প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দেশে ব্যাপক উন্নয়ন করেছিলেন। সে সময় মানুষের ক্রয়ক্ষমতা ভালো ছিল এবং মানুষ শান্তিতে বসবাস করতো।

বর্তমান প্রেক্ষাপট উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ইউনুস সরকার প্রহসনের নির্বাচন দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে এবং জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা করেছে। আগামীতে দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে এবং পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলনের আহ্বান জানান তিনি।

যশোর জেলা জাতীয় পার্টির নেতা খবির গাজীর পরিচালনায় কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফুজ্জামান আশু, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহীন, যুগ্ম মহাসচিব দ্বীন ইসলাম শেখ, যুগ্ম মহাসচিব হেলাল উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস।

ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু, মাগুরা জেলার সিনিয়র সহ-সভাপতি সিরাজুল সালেক শাহীন, মেহেরপুর জেলার সিনিয়র সহ-সভাপতি কেতাব আলী, খুলনা মহানগর শাখার যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাটের কেন্দ্রীয় সদস্য শাহ আলম খান, কুষ্টিয়া জেলার যুগ্ম সম্পাদক আইনুদ্দিন মাস্টার, চুয়াডাঙ্গা জেলার সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন এবং নড়াইল জেলার সভাপতি অ্যাডভোকেট সাইফুজ্জামান ফিরোজ।

কেন্দ্রীয় মোটর শ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসান শিপন এবং শ্রমিক পার্টির কেন্দ্রীয় সভাপতি মেফতা উদ্দিন জসিম প্রমুখ।

জাপা নেতা মকবুল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় কর্মী সভায় যশোর জেলা ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

যশোরে আসুদ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.