বাংলার ভোর প্রতিবেদক
শীতবস্ত্র বিতরণ ও দাওয়াহ কার্যক্রমের অংশ হিসেবে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আস-সুন্নাহ ফাউণ্ডেশন সারাদেশে ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালনা করে আসছে।
এরই অংশ হিসেবে শনিবার সকাল ৯ টায় যশোর জেলার সদর উপজেলার জেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১২০ জন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র হিসেবে প্রত্যেককে উন্নতমানের একটি কম্বল, একটি শাল চাদর ও একটি শীতের টুপি প্রদান করা হয়।
অনুষ্ঠানে তানযীমুল কুরআন মাদরাসা যশোরের পরিচালক মুফতি সাইফুল ইসলাম যশোরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া দড়াটানা মাদরাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মাজহারুল ইসলাম হাফি।
বিশেষ অতিথি ছিলেন আস-সুন্নাহ ফাউণ্ডেশনের সেন্ট্রাল প্রতিনিধি শোয়াইব আহমাদ, আস-সুন্নাহ ফাউণ্ডেশনের যশোর জেলা প্রতিনিধি মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন, কওমি ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ রায়হান হোসাইন, সৈয়দ আরিফুল ইসলাম ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় স্কুল, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, আস সুন্নাহ ফাউণ্ডেশনের স্থানীয় স্বেচ্ছাসেবকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের যশোর জেলায় তীব্র শীতের কারণে প্রতিবছর দরিদ্র ও অসহায় মানুষ নানা সমস্যার সম্মুখীন হন। শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগ তাদের কষ্ট কিছুটা লাঘব করতে পারে।
##
শিরোনাম:
- রাতের আঁধারে চিত্রা নদীর পাড় কেটে কোটি টাকার মাটি বিক্রি
- সুন্দরবনে বাঘের আক্রমণে আহত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ
- কেশবপুরে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
- বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
- সুন্দরবনে তিন দিনের ভ্রমণ পাস বন্ধ, পর্যটন খাতে উদ্বেগ
- শ্যামনগরে এমপি পদ শূন্য ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
- যশোর জেনারেল হাসপাতালের নবনিযুক্ত আরএমওকে ফুলেল শুভেচ্ছা
- প্রতিবেশীর মামলার পর মামলা, ঘরছাড়া পুরো পরিবার