Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ইউপি সদস্যের দস্যুতার বিরুদ্ধে ইউএনও’র কাছে অভিযোগ

banglarbhoreBy banglarbhoreSeptember 17, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় ইউপি সদস্যের সন্ত্রাসী কার্যক্রম ও ভূমিদস্যুতার বিরুদ্ধে ইউএনও’র কাছে মঙ্গলবার বিকেলে অভিযোগ দিয়েছেন শহিদুল ইসলাম পল্লব (৪০) নামের এক ভুক্তভোগী পরিবারের সদস্য। অভিযোগকারী শিমুলিয়া ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগে বিবাদী করেছেন একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শিমুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য মাহাবুর রহমান মেম্বারসহ (৪০) আরও অজ্ঞাতনামা ১৫/২০ জনের নাম উল্লেখ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর গ্রামের বাড়ি উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জে.এল. ১৭ নং উত্তর রাজাপুর মৌজায় ১৫৭৯ দাগের ৭.৮০ একর জমি আদালত থেকে আমাদের রায়-ডিক্রি প্রাপ্ত হলে আদালতের কমিশনের মাধ্যমে দখল প্রদান করে। যা অভিযোগকারীরা নেটপাটা দিয়ে ভোগদখলে নিয়ে রাখে। পরবর্তীতে বিজ্ঞ আদালত তাদেরকে উক্ত জমির উপর মামলার বিবাদী পক্ষদ্বয়ের উপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন।

এমতাবস্থায় শিমুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য মাহাবুর রহমানসহ আরও অজ্ঞাতনামা ১৫/২০ জন আমাদের জমির উপর এসে শহিদুল ইসলাম পল্লবের পিতাকে মারধর করে ও বাড়িঘর ভাংচুরসহ জমির নেটপাটা ও আদালতের টানানো লাল ফ্লাগ তুলে পুড়িয়ে ফেলে।

তার জমিতে থাকা প্রায় ২০ লক্ষাধিক টাকার মাছ লুট ও বিভিন্ন গাছ কর্তন করে তাদের পরিবারকে সর্বস্বান্ত করে দিয়েছে। এই বিষয়ে সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শহিদুল ইসলাম পল্লব।

শিমুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য মাহাবুর রহমান মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনটি রিসিভ করেনি।
উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বলেন, মঙ্গলবার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টির উপর ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগটি থানাতে পাঠানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.