Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রাজারহাট চামড়ার হাঁট ও যশোর টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
  • শহীদ জিয়ার আদর্শ আজও অনুপ্রেরণা কোটি মানুষের
  • শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মৃত্যুবার্ষিকী
  • যশোরে পূর্ব বিরোধের জেরে হামলা, আহত ২
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
  • শ্যামনগর নীলডুমুর বাজারে নদীর পাশে পড়ে আছে কোরবানির পশুর চামড়া
  • শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে  
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

উন্মুক্ত হরমুজ পার হতে লাগবে অনুমতি

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৭, ২০২৬No Comments১১ Views
Facebook Twitter WhatsApp
উন্মুক্ত হরমুজ পার হতে লাগবে অনুমতি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক

লেবাননের ১০ দিনের চলমান যুদ্ধবিরতির মধ্যে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছে ইরান। ফলে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে।

তবে প্রণালিটিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সমঝোতার প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হওয়া উচিত।’

এদিকে, হরমুজ প্রণালি পার হতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অনুমতির প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইরানের একজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা। ওই কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলির এখন থেকে আইআরজিসির অনুমতি প্রয়োজন হবে।

অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্সকে একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন পতাকাধারী জাহাজসহ সব বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পারাপারের অনুমতি পাবে, তবে নৌবাহিনীর জাহাজগুলি এই অনুমতি পাবে না।

এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে এ কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সেখানে তিনি বলেছেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির সময়ে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে।

আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি দিয়ে পণ্যবাহী জাহাজগুলো এখন কোনো বাধা ছাড়াই যাতায়াত করতে পারবে।

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের অন্যতম দাবি ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন। বাংলাদেশ সময় শুক্রবার ভোর তিনটা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

এর আগে ৮ এপ্রিল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়। লেবাননও ওই যুদ্ধবিরতির আওতায় ছিল বলে বারবার বলে আসছিল ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও সেটাই বলছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা অস্বীকার করছিল। ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল। ইরান দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হলে গতকাল লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা আসে। এরপর আজ ইরান বলল, লেবাননে যুদ্ধবিরতির ১০ দিন হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘হরমুজ প্রণালি এখন সম্পূর্ণ খোলা এবং ব্যবসার জন্য প্রস্তুত। তবে ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ (নেভাল ব্লকেড) বহাল থাকবে।
এ বিষয়ে তিনি আরো বলেন, ‘আলোচনার বেশিরভাগ বিষয় ইতিমধ্যে সমঝোতায় পৌঁছেছে। ফলে পুরো প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হওয়া উচিত।’

এর আগে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের অন্যতম দাবি ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রাজারহাট চামড়ার হাঁট ও যশোর টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মে ৩০, ২০২৬

যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মে ৩০, ২০২৬

শহীদ জিয়ার আদর্শ আজও অনুপ্রেরণা কোটি মানুষের

মে ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.