Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মৃত্যুবার্ষিকী
  • যশোরে পূর্ব বিরোধের জেরে হামলা, আহত ২
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
  • শ্যামনগর নীলডুমুর বাজারে নদীর পাশে পড়ে আছে কোরবানির পশুর চামড়া
  • শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে  
  • যশোর পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শিশু আহত
  • দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরকল্পিত লোডশেডিংয়ের সুযোগ নেই: প্রতিমন্ত্রী অমিত 
  • কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মে ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পূর্ব বিরোধের জেরে হামলা, আহত ২

banglarbhoreBy banglarbhoreমে ৩০, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
যশোরে পূর্ব বিরোধের জেরে হামলা, আহত ২
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের উপশহর ৭ নম্বর সেক্টরে পূর্ব শত্রুতার জেরে দুই ব্যক্তিকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন হোসাইন (২২) ও কেয়া (২৮)। তারা উভয়েই মহিরউদ্দিনের সন্তান এবং যশোর শহরের উপশহর ৭ নম্বর সেক্টরের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে রাতের দিকে ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি হঠাৎ তাদের বাড়িতে এসে হামলা চালায়। এ সময় হামলাকারীরা লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে হোসাইন ও কেয়াকে গুরুতর আহত করে। তাদের চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করেন।

পরে দ্রুত তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মৃত্যুবার্ষিকী

মে ৩০, ২০২৬

শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মে ২৯, ২০২৬

শ্যামনগর নীলডুমুর বাজারে নদীর পাশে পড়ে আছে কোরবানির পশুর চামড়া

মে ২৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.