Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

উপকূলের উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

banglarbhoreBy banglarbhoreJune 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পাইকগাছা সংবাদদাতা

দুর্যোগকবলিত দক্ষিণ পশ্চিম উপকূলের উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার পাইকগাছা উপজেলার আমাদী বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকায় কপোতাক্ষ নদের পাড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এর আগে পরিবেশবাদী, সাংবাদিক, সংগঠকসহ বিশিষ্টজনদের একটি প্রতিনিধি দল ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনপদ খুলনার পাইকগাছা ও কয়রার বিভিন্ন এলাকা পরিদর্শন করে। রিমাল-দুর্গত দক্ষিণ-পশ্চিম উপকূল (খুলনা-সাতক্ষীরা-বাগেরহাট) সফরের অংশ হিসেবে তারা শুক্রবার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলার ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করে। পরে তারা কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এবং ভুক্তভোগীদের সঙ্গে মতবিনিময় করে।

এরপর কপোতাক্ষ নদের পাড়ে উন্নয়ন সংস্থা লিডার্স এবং সামাজিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন আয়োজন করে মানববন্ধন ও সমাবেশের। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক নেতা মনজুরুল হাসান বুলবুল।

বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রসুল বাবুল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর মোহাম্মদ আলী, লিডার্স-এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, পার্লামেন্ট নিউজ-এর সম্পাদক সাকিলা পারভিন, অর্থনীতিবিদ আশফিয়া নিশা বৃষ্টি, লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, অধ্যক্ষ রাজিব বাছাড়, আওয়ামী লীগ নেতা মৃণাল কান্তি বাবু, বিশ্বজিৎ সিনহা, সাংবাদিক সানজিদুল ইসলাম, আব্দুল আজিজ, ওবায়দুল কবির সম্রাট, রিয়াদ হোসেন, আব্দুল হামিদ সরদার, আফজাল হোসেন, প্রদীপ দত্ত, আনিস রহমান, বিষ্ণুপদ, শহিদুল সরদার ও জহুরুল ইসলাম।

মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী এলাকাবাসী বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.