Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এক জাপানী নারীর মহানুভবতা

banglarbhoreBy banglarbhoreJuly 1, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা:
২০০৩ সাল থেকে ২৩ বছর ধরে ঝিনাইদহের কালীগঞ্জে গরীব মেধাবী ৪০ জন মেয়ে শিক্ষর্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছেন এক জাপানী নারী। তার মহানুভবতায় প্রতি ৩ মাস পর পর হিরো উমেন শিক্ষাবৃত্তি নামে দেয়া অনুদানের অর্থের মধ্যে স্কুল পর্যায়ের মেয়েদের মাথাপিছু ১২শ’ টাকা এবং কলেজ পর্যায়ের মেয়েদের ১৫শ’ টাকা করে দেয়া হয়। মানবিক আর্থিক সহায়তাকারী ৮৭ বছর বয়সী ওই জাপানী নারীর নাম হিরোকো কোবাইসি। তিনি ৫/৭ বছর পর পর বাংলাদেশে বেড়াতে আসেন। এবারে তার পাঠানো অর্থ গত রোববার বিকেলে কালীগঞ্জ বলিদাপাড়াস্থ হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ৪০ জন গরীব মেয়ে শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য, কালীগঞ্জের ন্যায় অনুরুপ ভাবে তিনি পঞ্চগড় জেলার বোদা উপজেলারও ৪০ জন গরীব মেধাবী মেয়েকে আর্থিক সহযোগিতা করে আসছেন।


বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতা এবং ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে অনুদান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ এন্ড এফ মহিলা কলেজের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস রুপালী। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার স্কুল পযায়ের ১০ জন মেয়ে শিক্ষার্থীকে ১২শ’ করে এবং কলেজ পর্যায়ের ২৯ জন মেয়ে শিক্ষার্থীকে ১৫’শ করে এপ্রিল-জুন ২০২৪ তিন মাসের বাবদ এককালিন অনুদানের টাকা প্রদান করা হয়।
হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুনিকেতন পাঠশালার সহকারী শিক্ষিকা সুফিয়া খাতুন।

হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কর্মকর্তা শাহজাহান আলী বিপাশ জানায়, জাপানি নারী হিরোকো কোবাইসি ঝিনাইদহের কালীঞ্জের ৪০ জন মেয়ে শিক্ষার্থী ছাড়াও পঞ্চগড় জেলার বোদা উপজেলারও ৪০ জন গরীব মেধাবী মেয়েকে আর্থিক সহযোগিতা প্রদান করে আসছেন। তার দেয়া অর্থ স্কুল পর্যায়ে ৮ম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত গরীব মেধাবী মেয়েরা পেয়ে থাকেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.