Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরের জলাবদ্ধ মাঠে ব্যতিক্রমী নৌকা বাইচে ফুটে উঠল ভবদহের দুর্দশা
  • বর্ণিল আয়োজনে যশোরে পুনশ্চ’র নজরুল উৎসব উদযাপন
  • সাংবাদিক রুকুনউদ্দৌলাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
  • যশোরের বাজারে সবজির সরবরাহ বৃদ্ধিতে কমছে দাম
  • পাইকগাছায় দেশের প্রথম ফ্রেন্ডশিপ অনলাইন ডিসপিউট রেজুল্যুশন সেন্টার চালু
  • মাদক কারবারির নেতৃত্বে হামলায় সাংবাদিকসহ আহত ৩
  • সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের নির্দেশে সরকারি গাছ কর্তন
  • কোটচাঁদপুরে মাইক্রোবাস নিয়ে ছাগল চুরি !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

এক লাশ সরাতে গিয়ে লাশ হলেন দুই জন !

banglarbhoreBy banglarbhoreSeptember 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ সংবাদদাতা
ঝড়ে বিদ্যুতের তারের ওপর পড়েছিল পেঁপে গাছ। সেই গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান মোকছেদ মোল্লা। তাকে উদ্ধার করতে গিয়ে মারা যান আরো দুজন।
সোমবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সুড়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মোকছেদ আলী মোল্লা ওরফে আঙ্গার আলী, তার ভাবী হাসিনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত দুই দিনের ঝড়-বৃষ্টিতে মোকছেদ মোল্লার বাড়ির পেছনে বিদ্যুতের তারের ওপর একটি পেঁপেগাছ ভেঙে পড়ে। সে সময় তিনি তারের ওপর থেকে গাছ সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এরপর সারারাত পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করে তাকে। পরে সকালে সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে মোকছেদ আলীর মরদেহ দেখতে পান তারা। তখন ওই তার থেকে মোকছেদ আলীকে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রেশমা খাতুন ও হাসিনা বেগম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহত দুজনকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

লোহাগড়ায় অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন

August 15, 2026

যশোরেশ্বরী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভা

November 30, 2025

চৌগাছায় নাগরিক ঐক্য’র নারী সমাবেশ

November 29, 2025
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.