Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১৪, ২০২৬

লোন ও চাকরির প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
লোন ও চাকরির প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
লোন ও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক নারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে আব্দুস সোবাহান লিখিত বক্তব্যে জানান, যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের সদুল্যাপুর গ্রামের মুনসুর আলীর মেয়ে মাহমুদা জামান ওরফে মাহমুদা বর্তমানে ঢাকার লালবাগ পুলিশ ফাঁড়ি এলাকার চকবাজার দ্বিগুবাগ লেনের বাসিন্দা। তিনি নিজেকে কখনো ব্যাংক কর্মকর্তা, কখনো এনজিওর উচ্চপদস্থ কর্মকর্তা আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা ও স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক নিয়েছেন বলে অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, স্বল্প সুদে এনজিও থেকে বড় অঙ্কের ঋণ পাইয়ে দেয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে যশোর, মাগুরা ও ঝিনাইদহ জেলার বহু মানুষের কাছ থেকে তিনি নগদ টাকা হাতিয়ে নিয়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, যশোরের ইন্নাতুল হাসানের কাছ থেকে বসতবাড়ি নির্মাণের জন্য বড় অঙ্কের লোন ও চাকরি দেয়ার কথা বলে ৪ লাখ ৮০ হাজার টাকা এবং তিনটি স্বাক্ষরিত ব্যাংক চেক নেয়া হয়। একইভাবে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার দীপু খাতুনের কাছ থেকে একটি এনজিওতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দুই দফায় ৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা নেয়া হয়েছে।

এছাড়া শুকুর আলীর কাছ থেকে ৫০ লাখ টাকা লোন পাইয়ে দেয়ার কথা বলে ৬ লাখ টাকা ও তিনটি ফাঁকা চেক, ইমরান হোসেনের কাছ থেকে চাকরির প্রলোভনে প্রায় সাড়ে ৪ লাখ টাকা, সোহান হোসেনের কাছ থেকে ৫ লাখ টাকা ও তিনটি চেক, রমজানের কাছ থেকে ২ লাখ টাকা ও তিনটি চেক এবং আল আমিন হোসেনের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা ও তিনটি চেক নেয়ার অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সাইদুর রহমান রিপনের কাছ থেকে ২ লাখ টাকা ও তিনটি চেক, হাবিবুর রহমানের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা ও তিনটি চেক এবং তানজিনা রহমানের কাছ থেকে ৫০ লাখ টাকা ঋণ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে ৭ লাখ ৬০ হাজার টাকা ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চারটি স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক গ্রহণ করা হয়েছে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, তারা অধিকাংশই নিম্ন আয়ের মানুষ। অনেকে আত্মীয়-স্বজন ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে এই টাকা দিয়েছেন। এখন প্রতারণার শিকার হয়ে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা দ্রুত তাদের টাকা ও স্বাক্ষরিত চেক ফেরত দেয়ার দাবি জানান। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় ইন্নাতুল হাসান, তানজিনা রহমান, শান্তনা, নুপুর, শাহিনা, ইমরান, সোবহান, আল-আমিন, দিতি, সুকুর আলী ও সুখজানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.