Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান
  • যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য
  • অভয়নগরে ভ্যানচালক মিলন হত্যা : চারজনের বিরুদ্ধে চার্জশিট
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল জব্দ
  • যশোরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • উন্মুক্ত হরমুজ : জ্বালানীর বিশ্ববাজারে বড় দরপতন, দেশে কমবে ৫-৮ টাকা!
  • উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যশোরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কাচ্চি ভাই, জনি কাবাব ও অনন্যা ঘোষ ডেয়ারির বিরুদ্ধে মামলা

যশোরে জেলা বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান
banglarbhoreBy banglarbhoreমে ৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির অভিযোগে যশোরের স্বনামধন্য ‘কাচ্চি ভাই’ ‘জনি কাবাব’ ও অনন্যা ঘোষ ডেয়ারিতে অভিযান চালিয়েছে জেলা বিশুদ্ধ খাদ্য আদালত। বুধবার বিকেলে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডলের নেতৃত্বে একটি টিম ওই তিন প্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযানে  জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সরবরাহ এবং খাদ্য প্রক্রিয়ায় মান লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাস্থলে থেকেই মামলা করেন স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম। অভিযানে অংশ নেন জেলা নিরাপদ খাদ্য অফিসার আব্দুর রহমান, জেলা স্যানেটারি ইন্সপেক্টর নাজনীন নাহার।

আদালত সূত্রে জানা গেছে, খাদ্য আদালতের ভ্রাম্যমাণ টিমটি প্রথমেই যশোরের রেলরোডের স্বনামধন্য কাচ্চি ভাই প্রতিষ্ঠানে অভিযান চালায়। নানা অসঙ্গতির কারণে  প্রতিষ্ঠানের মালিক ভেকুটিয়া গ্রামের সোহেল সিরাজের বিরুদ্ধে মামলা করা হয়। পরবর্তীতে এ টিম যায় যশোরের রেলরোডের জনি কাবাবে। সেখানেও দেখতে পান একই অবস্থা। বিশেষ করে রান্নাঘরে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশ। অনিরাপদ অবস্থায় রান্না ঘরেই রয়েছে গ্যাসের সিলিন্ডার। একপর্যায় প্রতিষ্ঠান মালিক বেজপাড়ার জয়নুল হক জনির বিরুদ্ধে মামলা করা হয়। পরে ওই টিম যায় যশোরের মুজিব সড়কস্থ মিষ্টি উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান অনন্যা ঘোষ ডেয়ারীতে। সেখানে গিয়ে আদালত সংশ্লিষ্ঠরা দেখতে পান, দোকানের সামনে সুন্দরভাবে মিষ্টি সাজিয়ে রাখলেও ভেতরের গোডাউনে ময়লা আবর্জনার স্তুপের পাশেই রাখা হয়েছে মিষ্টির গামলাসহ বিভিন্ন আসবাবপত্র। পরে তারা ঘোপ নওয়াপাড়া রোডের অনন্যা ঘোষ ডেয়ারির কারখানায় যান। সেখানে অপরিচ্ছন্ন পরিবেশ, মিষ্টিতে মাছি, স্যাতসেতে পরিবেশ দেখা যায়। পরে প্রতিষ্ঠান মালিক মিহির ঘোষের বিরুদ্ধে মামলা করা হয়। সংশ্লিষ্টরা জানান, এই অভিযান অব্যহত থাকবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান

এপ্রিল ১৮, ২০২৬

যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য

এপ্রিল ১৮, ২০২৬

অভয়নগরে ভ্যানচালক মিলন হত্যা : চারজনের বিরুদ্ধে চার্জশিট

এপ্রিল ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.