Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
  • যশোরে জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • স্বামী ও সতীনের বিরুদ্ধে অধিকার বঞ্চনার অভিযোগে সংবাদ সম্মেলন
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
  • এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতা দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
  • বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলি, জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি
  • পচা মাংস বিক্রি : বাগেরহাটে দুই বিক্রেতাকে কারাদণ্ড
  • শার্শা আ.লীগ নেতা আব্দুল মালেক আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে ভ্যানচালক মিলন হত্যা : চারজনের বিরুদ্ধে চার্জশিট

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৮, ২০২৬Updated:এপ্রিল ১৮, ২০২৬No Comments১০ Views
Facebook Twitter WhatsApp
অভয়নগরে ভ্যানচালক মিলন হত্যা : চারজনের বিরুদ্ধে চার্জশিট
প্রতিকী ছবি।
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগরের নওয়াপাড়ার ভ্যানচালক মিলন শেখ হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই বায়েজীদ মোল্লা আদালতে এ চার্জশিট জমা দেন।

অভিযুক্তরা হলেন, অভয়নগর উপজেলার বাশুয়াড়ি গ্রামের আশানুর মোল্লা, লিটন শেখ, কোদলা পশ্চিমপাড়ার বিল্লাল হোসেন এবং খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রামের সঞ্জয় ঠাকুর।

মামলার অভিযোগে জানা যায়, নিহত মিলন শেখ ও তার পিতা নওয়াপাড়া শহরে ভ্যান-রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০২৫ সালের ১১ আগস্ট রাতে মিলন তার ইজি রিকশা নিয়ে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তবে রাতে তিনি আর বাড়ি ফেরেননি।

পরদিন সকালে স্বজনেরা জানতে পারেন, শংকরপাশা গ্রামের বিলপাড়গামী কাঁচা সড়কের পাশে একটি গাছের সঙ্গে মিলনের মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। ধারণা করা হয়, দুর্বৃত্তরা মিলন শেখকে হত্যা করে তার ইজি ভ্যানটি নিয়ে যায়।

ঘটনার পরদিন নিহতের পিতা আবুল কাশেম শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্তকালে গ্রেপ্তার বিল্লাল হোসেনের স্বীকারোক্তিতে তার বাড়ির মেঝের নিচ থেকে মিলনের ইজি ভ্যানের খোলা যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এছাড়া আশানুর মোল্লার দেয়া তথ্যের ভিত্তিতে ভ্যানের ব্যাটারি উদ্ধার করা হয়।

আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে অভিযুক্ত চারজনকেই আটক দেখানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

জুন ৭, ২০২৬

যশোরে জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ৭, ২০২৬

স্বামী ও সতীনের বিরুদ্ধে অধিকার বঞ্চনার অভিযোগে সংবাদ সম্মেলন

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.