Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
  • যশোরে জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • স্বামী ও সতীনের বিরুদ্ধে অধিকার বঞ্চনার অভিযোগে সংবাদ সম্মেলন
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
  • এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতা দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
  • বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলি, জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি
  • পচা মাংস বিক্রি : বাগেরহাটে দুই বিক্রেতাকে কারাদণ্ড
  • শার্শা আ.লীগ নেতা আব্দুল মালেক আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreজুন ৭, ২০২৬No Comments৯ Views
Facebook Twitter WhatsApp
মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

মুক্তেশ্বরী নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ, নদী পুনঃখনন, উজানে ভৈরব নদীর সঙ্গে সংযোগ পুনঃস্থাপন এবং দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ‘মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন, যশোর’।

রোববার দুপুর ১টায় যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি পাঠানো হয়। সংগঠনটির সদস্য সচিব রাশেদ খান স্বাক্ষরিত স্মারকলিপিতে মুক্তেশ্বরী নদী রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, ভৈরব নদীর শাখা মুক্তেশ্বরী নদী যশোর শহরের দক্ষিণাঞ্চল হয়ে সদর, মণিরামপুর, কেশবপুর, অভয়নগর ও ডুমুরিয়া অতিক্রম করে সমুদ্রে মিলিত হয়েছে। ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনের সঙ্গে নদীটির স্বাভাবিক প্রবাহ নিবিড়ভাবে সম্পর্কিত।

এতে অভিযোগ করা হয়, উজানে ভৈরব নদীর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সুযোগে একদল প্রভাবশালী ব্যক্তি নদীর জায়গা দখল করে প্লট বিক্রি, বহুতল ভবন নির্মাণ এবং কংক্রিটের স্থাপনা গড়ে তুলছে। দুর্নীতির মাধ্যমে নদীর সরকারি সম্পত্তির শ্রেণি পরিবর্তন করে ভুয়া কাগজপত্রও তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জেলা প্রশাসনের তদন্তে চাঁচড়া ইউনিয়ন এলাকায় অন্তত ২০টি প্রতিষ্ঠানের অবৈধ দখলের বিষয় ইতোমধ্যে চিহ্নিত হয়েছে। একই সঙ্গে ক্রমাগত দখল ও ভরাটের কারণে বিল হরিণা এলাকায় শত শত একর জমি দীর্ঘমেয়াদি জলাবদ্ধতার ঝুঁকিতে পড়েছে।

সংগঠনটির দাবি, জেলা প্রশাসন আংশিক উদ্ধার ও খননকাজ শুরু করলেও নদীর বাকি অংশ উদ্ধারে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। এ অবস্থায় মুক্তেশ্বরী নদী রক্ষায় পাঁচ দফা দাবি তুলে ধরা হয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে—মুক্তেশ্বরী নদীর সব অবৈধ দখলদার উচ্ছেদ করে সিএস রেকর্ড অনুযায়ী নদী খনন, জিয়া খালের পুনঃখনন, উজানে ভৈরব নদীর সঙ্গে মুক্তেশ্বরীর সংযোগ পুনঃস্থাপন, নদী ও খাল দখলকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোর প্রবাহ সচল ও জলাবদ্ধতা নিরসনে উজানে মাথাভাঙা-ভৈরব নদ সংযোগ স্থাপন।

স্মারকলিপিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দ্রুত এসব পদক্ষেপ গ্রহণ করা না হলে যশোর শহর, যশোর সেনানিবাস, বিল হরিণাসহ বিস্তীর্ণ এলাকায় ভবিষ্যতে জলাবদ্ধতা আরও তীব্র ও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ, জিল্লুর রহমান ভিটু, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, হাসিনুর রহমান, রাশেদ খান প্রমুখ।

উল্লেখ্য, মুক্তেশ্বরী দখল নিয়ে দৈনিক বাংলার ভোর ২০২৫ সালের মার্চে প্রথম সংবাদ প্রকাশ করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ৭, ২০২৬

স্বামী ও সতীনের বিরুদ্ধে অধিকার বঞ্চনার অভিযোগে সংবাদ সম্মেলন

জুন ৭, ২০২৬

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.